Showing posts with label UNICEF. Show all posts
Showing posts with label UNICEF. Show all posts

Wednesday, 14 February 2018

ভোলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হাত থেকে উপকূলীয় জেলা ভোলাকে রক্ষার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুযোর্গের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ক  দিন ব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফে’র সহযোগিতায় গতকাল মঙ্গলবার ভোলা জেলা প্রশাসন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর)‘র যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ।
Image may contain: 4 people, people sitting and indoor
স্থানীয় চিলড্রেন কাউন্সিল, কিশোর-কিশোরী ক্লাব সদস্য ও যুব রেড ক্রিসেন্ট এর ২৫ জন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন।।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান।
Image may contain: 6 people, including Arabinda Sarkar, people sitting, table and indoor
এসময় আরও উপস্থিত ছিলেন-ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার আ: জলিল,ইউনিসেফ এর প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল মুমিন মো: গোলাম সারওয়ার, প্রশিক্ষক ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার শারমিন নাহার নিপা, এলসিবিসি অফিসার মো: আবদুস সালাম, ব্রাক ইউনিভার্সিটির ফিন্যান্সিয়াল এন্যালিস্ট বিশ্বজিৎ বাড়ৈ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান, ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ধারণা  দেওয়ার পাশাপাশি  ঘূর্ণিঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে আলোকপাতসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারীও শিশুদের সমস্য নিরসন, অতি বৃষ্টির ফলে কি কি ধরনের সমস্য, অনাবৃষ্টি ও খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়।
Image may contain: 5 people
পরে প্রশিক্ষনার্থীদের নিয়ে এক বছর ব্যাপী কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

Monday, 12 February 2018

`জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশু ও নারীদের সুরক্ষা দিতে একযোগে কাজ করতে হবে’

জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দক্ষিণাঞ্চলের সমুদ্রের উচ্চতা বাড়ছে। এর ফলে মিঠা পানির এলাকা গুলো লবনাক্ত হয়ে পড়ছে, কৃষক হারাচ্ছে তার কৃষি জমি । নদী ভাঙ্গনের সাথে সাথে দ্বীপজেলা ভোলার আয়তন দিন দিন ছোট হয়ে আসছে।
সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যাও। চরম হুমকির মুখে পড়ছে নারী ও শিশুদের স্বাস্থ্য ও জীবনযাত্রা । তাই নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন তারা।  এর জন্য সময়োপযোগী পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেছেন ভোলায় আয়োজিত এক কর্মশালার বক্তারা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন ।
কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থা ও জেলার বিভিন্ন উপজেলা বিশেষকরে মনপুরা দ্বীপ থেকে শিশু ও যুব প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মতামত ব্যক্ত করেন ।
এ সময় জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবিলায় একাডেমিক জ্ঞানের সাথে স্থানীয় মানুষের জ্ঞান কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে সমন্নিত পথ নকশা তৈরি করার প্রতি গুরত্বারোপ করেন। জলবায়ু অভিযোজনে শিশু ও যুবদের ক্ষমতায়িত করতে হবে। তাদেরকে কল্পনার সুযোগ দিতে হবে বলেও জানান জেলা প্রশাসক। স্বাস্থ্য, অবকাঠামো, স্যানিটেশনসহ অন্যান্য বিষয়গুলো কমিউনিটির লোকজনদের নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কৌশল নির্ধারনের উপর সবাইকে এগিয়ে আসতে আহবান জানান তিনি ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, প্লানিং ও মনিটরিং অফিসার আল মুুমিন মো. গোলাম সরোয়ার, প্রোগ্রাম অফিসার আ: জলিল, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আজাদ, কোস্ট ট্রাস্ট টিম লিডার রাশিদা বেগম, আইইসিএম প্রকল্পের সম্মনয়কারী মো. মিজানুর রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্ল্যাহ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্নয়ক সোহানুর রহমান, যুবরেড ক্রিসেন্টের যুব প্রধান আদিল হোসেন তপু প্রমূখ।
এলসিবিসি অফিসার মো. আবদুস সালামের সঞ্চালনায় বক্তারা বলেন, ভোলা একটি ঘুর্ণিঝড় ও নদীভাঙন প্রবণ দ্বীপাঞ্চল। ঝড় ঝঞ্চার সাথে সংগ্রাম করে বেড়ে ওঠে এখানকার লড়াকু মানুষ। জীবন সংগ্রামের কারনেই তারা পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শিশু ও নারীরা। এক্ষেত্রে অর্থিক সংকটের কারনে জীবনযাত্রায় বিরুপ প্রভাব পরায় সামাজিক নিরাপত্তাও বিঘিœত হয়।
তবে যথাযথ সহায়তা পেলে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় জেলা ভোলার মানুষ মানিয়ে নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ব্যাপকভাবে আলোচিত হলেও উপকূলীয় অঞ্চলে এ সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই সচেতন।
তাই এখনই জোরদার কার্যক্রম গ্রহন করা দরকার বলে তারা উল্লেখ করেন।

Thursday, 2 November 2017

বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মেকাবেলায় বরগুনায় যুব বিতর্ক উৎসব ও শোভাযাত্রা



জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বরগুনায় যুব বিতর্ক উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকের্ যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। শিল্পকলা মিলনায়তনে যুব বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আ. ওয়ারেস, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহম্মেদ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্নয়ক সোহানুর রহমান
বরগুনায় যুব বিতর্ক উৎসব এর ছবি ফলাফল

যুব বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি আমতলী সদর সিনিয়র সহকারি পুলিশ সুপার আঃ ওয়ারেস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, বরিশাল ইউনিসেফ’র প্রধান এ এইচ তৌফিক আহমেদ, জেলা মুকক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া,প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমূখ। বরগুনা ডিবেটিং ক্লাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপরে দুটি ভিডিও ডকুমেন্টরি উপস্থাপন করা হয়। 

এর পরপরই দুপুর দেড়টার দিকে যুব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দুপুর সাড়ে ৩ টার দিকে সাংগঠনিক অধিবেশন ও সর্বশেষ বিকাল ৪ টায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও যুব বিতর্ক উৎসবের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামান। যুব বিতর্ক প্রতিযোগিতায় “সোসিয়াল মিডিয়া ইজ হার্মফুল ফর ইস্টুডেন্টস” এই বিষয়ের উপরে স্কুল পর্যায়ে অংশগ্রহন করে বিপক্ষ দল বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং আমতলী উপজেলা রানার আপ হয়।

স্কুল পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপরে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বরগুনা সদর উপজেলার জিলা স্কুলের ছাত্র অসিত জাওয়াদ ইসমাম নির্বাচিত হয়। “চাকরির চেয়ে ব্যবসা ভাল” এই বিষয়ের উপরে কলেজ পর্যায়ে অংশগ্রহন করে বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং পাথরঘাটা উপজেলা রানার আপ হয়। কলেজ পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপরে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বরগুনা সদর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী রিয়া মনি নির্বাচিত হয়। “টাকা হলেই উন্নয়ন সম্ভব” এই বিষয়ের উপরে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে সাংবাদিক দল চ্যাম্পিয়ন ও জনপ্রতিনিধি দল রানার আপ অর্জণ করে। পক্ষে বিপক্ষে বিতার্কিকরা তাদের যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে যুব বিতর্ক প্রতিযোগিতাটি মনমুগ্ধকর করে গড়ে তোলে।

মূল ধারার বিতার্কীকদের বিতর্ক শেষে বরগুনা ডিবেটিং কাউন্সিলের সদস্যদের নিয়ে পুরুষের চেয়ে নারীদের ধৈর্য বেশি এই বিষয়ের উপরে একটি উপস্থিত রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। যুব বিতর্ক উৎসবের আহ্বায়কের দায়িত্বে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন, বরগুনা ডিবেটিং কাউন্সিল’র কো-অর্ডিনেটর মোঃ তারিক বিন আনসারী সুমন।

বিতর্কানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বরগুনা ইয়্যূথ ফোরামের স্বেচ্ছাসেবক, টিআইবির ইয়েস সদস্য,রেডক্রিসেন্ট,রোভার স্কাউট,বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অন্যান্য সংগঠনের সদস্যরা। প্রধান অতিথি বলেন, এই বিতর্কানুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার যুব সমাজ আরো এক ধাপ এগিয়ে গেল।
 

Sunday, 24 February 2013

'বরিশালকে শিশুবান্ধব বিভাগ হিসেবে গড়ে তোলা হবে' - বিভাগীয় কমিশনার মো নুরুল আমিন


বরিশাল বিভাগীয় কমিশনার মো নুরুল আমিন বলেছেন, ‘শিশু বিবাহ, শিশু শ্রম ও শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দূর করে বরিশালকে একটি শিশুবান্ধব বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। শিশু অধিকার পরিস্থিতি উন্নয়নে বরিশাল বিভাগের সফলতা- অর্জনের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে মোকাবেল করে শিশুবান্ধব বিভাগ বির্নামানে সর্বাত্তক প্রচেষ্টা চলছে। এজন্য সরকার ও ইউনিসেফের পাশাপাশি সকল বেসরকারি সংস্থাসহ শিশু সংগঠনকে এগিয়ে আসতে হবে।’
শুক্রবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বরিশাল অঞ্চলের যৌথ আয়োজনে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের বরিশাল বিভাগীয় যৌথ কার্যক্রমের উপর দিনব্যাপি এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, বরগুনা জেলার জেলা প্রশাসক আব্দুল ওয়াহাব ভূঁইয়া। সঞ্চালনা করেন ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিক আহমেদ।
আরো বক্তব্য রাখেন ভোলা জেলার জেলা প্রশাসক সেলিম রেজা, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, ঝালকাঠি জেলা শিশু সংগঠক নারগীস সুলতানা, মাসিক লাল সবুজ নির্বাহী সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

Featured post

YouthNet for Climate Justice receive Joy Bangla Youth Award 2018

Thirty organisations won the Joy Bangla Youth Award 2018 for their outstanding contributions to promoting youth employability, educa...